Operation Talpukur
টুটুল সাঁকোর পাড়ে এসে ছুরি হাতে দাঁড়িয়ে তমাল গাছটার দিকে কিছু সময় তাকিয়েছিল। সারা গাছ ভর্তি ঝিঁ ঝিঁ পোকা। মিট মিট করে আলো জ্বলছে। শুনছিল ঝিঁ ঝিঁ পোকার গুনগুন শব্দ। ছোট খাল। খুব বেশি পানিও নেই। কোন ভয়ও নেই। খুব স্বাভাবিকভাবে সাঁকোর উপর উঠে এক এক করে দড়িগুলো কেটে দিল। তারপর খুব সাবধানে সাঁকোর এপারে এসে খেয়াল করল দূরে তীক্ষ্ম একটা টর্চের আলো। এদিকেই আসছে। পেছন পেছন আরো কয়েকটা টর্চ। টুটুল খুব দ্রুত ধানক্ষেতের মধ্যে হারিয়ে গেলো। গুটি গুটি পায়ে যে পথে এসেছিল সে পথেই মতিন চাচার গোয়ালঘরে গিয়ে উঠলো। সে রাতে আর কেউ ঘুমাতে পারেনি। গভীর রাতে মুহূর্মুহূ গুলির শব্দে আকাশ বাতাস কেঁপে উঠলো। মতিন চাচাদের বাড়ির বউ ঝি, ছেলেবুড়ো সবাই বাড়ি ছেড়ে পেছনের জংলাপুকুর পাড়ে এসে আশ্রয় নিয়েছে। পুকুরপাড় থেকে টুটুল তাকিয়ে দেখছে আকাশে আগুনের বৃষ্টি। যুদ্ধ কী তা টুটুল নিজের চোখে দেখছে। টুটুলের বাবা গড়াই দত্ত টুটুল আর শশীকে বুকে জড়িয়ে ধরে বলছে ভগবান জানে, কী হচ্ছে। পুকুরের পাড় ঘেঁষে ঢালুতে সবাই মাথা নিচু করে শুয়ে আছে। কারও মুখে কোন কথা নেই। ..
- Brand: PORIBAR PUBLICATIONS
- Product Code: 9496243
- Availability: In Stock
- Author Name: Milan Banik ,
- ISBN: 9789849496243
- Total Pages: 64
- Edition: 1st
- Book Language: Bangla
- Available Book Formats:Hard Cover
- Year: 2020
Tags: Operation Talpukur
টুটুল সাঁকোর
পাড়ে এসে ছুরি হাতে দাঁড়িয়ে তমাল গাছটার দিকে কিছু সময় তাকিয়েছিল। সারা গাছ ভর্তি
ঝিঁ ঝিঁ পোকা। মিট মিট করে আলো জ্বলছে। শুনছিল ঝিঁ ঝিঁ পোকার গুনগুন শব্দ। ছোট
খাল। খুব বেশি পানিও নেই। কোন ভয়ও নেই। খুব স্বাভাবিকভাবে সাঁকোর উপর উঠে এক এক
করে দড়িগুলো কেটে দিল। তারপর খুব সাবধানে সাঁকোর এপারে এসে খেয়াল করল দূরে তীক্ষ্ম
একটা টর্চের আলো। এদিকেই আসছে। পেছন পেছন আরো কয়েকটা টর্চ। টুটুল খুব দ্রুত
ধানক্ষেতের মধ্যে হারিয়ে গেলো। গুটি গুটি পায়ে যে পথে এসেছিল সে পথেই মতিন চাচার
গোয়ালঘরে গিয়ে উঠলো।
সে রাতে আর কেউ ঘুমাতে পারেনি। গভীর রাতে মুহূর্মুহূ গুলির শব্দে আকাশ বাতাস কেঁপে উঠলো। মতিন চাচাদের বাড়ির বউ ঝি, ছেলেবুড়ো সবাই বাড়ি ছেড়ে পেছনের জংলাপুকুর পাড়ে এসে আশ্রয় নিয়েছে। পুকুরপাড় থেকে টুটুল তাকিয়ে দেখছে আকাশে আগুনের বৃষ্টি। যুদ্ধ কী তা টুটুল নিজের চোখে দেখছে। টুটুলের বাবা গড়াই দত্ত টুটুল আর শশীকে বুকে জড়িয়ে ধরে বলছে ভগবান জানে, কী হচ্ছে। পুকুরের পাড় ঘেঁষে ঢালুতে সবাই মাথা নিচু করে শুয়ে আছে। কারও মুখে কোন কথা নেই।
জন্ম ২৭ মে ১৯৬৮। পশ্চিম গুজরা, রাউজান, চট্টগ্রাম। বাবা সতীশ চন্দ্র বনিক। মা কুঞ্জ বনিক। দীর্ঘদিন ধরে লেখালেখি। সাবলীল বিচরণ সাহিত্যের সবকটি শাখায়। প্রকাশিত হচ্ছে সব শ্রেণির পাঠকের উপযোগি গল্প, উপন্যাস, ছড়া, কবিতা, প্রবন্ধ। আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা ‘ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’-এ যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু। বর্তমানে আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন’-এ কর্মরত। মধ্যবিত্ত সমাজের যাপিত জীবনের আনন্দ বেদনার কথামালা লেখালেখির মূল উপজীব্য। বইপড়া, ভ্রমণ এবং গান শুনতে খুব ভালো লাগে।লেখকের প্রকাশিত শিশুতোষ গল্পগ্রন্থ- ছোট্ট রাজার গল্প, কাঁঠাল গাছে ভূতের হাঁড়ি, জাদুর পুতুল, রাখাল ও বাবুই পাখি, দাদুর আছে জাদুর আয়না, ঘুমপরিদের আনন্দমেলায় ও মুক্তিযুদ্ধের কিশোর উপন্যাস খোকাদের পোড়োবাড়ি।লেখকের প্রকাশিত অন্যান্য গ্রন্থ - আদরের নৌকা (গল্পগ্রন্থ) ২০১৩, তবে তাই হোক (গল্পগ্রন্থ) ২০১৫, সত্য ও সুন্দরের পূজারী সাধু তারাচরণ পরমহংসদেব (জীবন ও রচনা) ২০১৫, এখানে আকাশ নীল (গল্পগ্রন্থ) ২০১৬, নোনাজলে নীলপদ্ম (উপন্যাস) ২০১৮।পুরস্কার ও সম্মাননা: স্বকাল শিশুসাহিত্য পুরস্কার ২০১৬, চট্টগ্রাম। কথন সাহিত্য সম্মাননা ২০১৬, চট্টগ্রাম। কবি ওমর আলী সাহিত্য সম্মাননা ১৪২২, পাবনা। মহাকবি নবীন চন্দ্র সেন সাহিত্য সম্মাননা ২০১৬, চট্টগ্রাম। অন্য প্রকাশ এবং গল্প কবিতা ডট কম কর্তৃক নির্বাচিত পুরষ্কার

